সোমবার (২২ জুন) রাজনৈতিক সহিংসতায় দৃষ্টিশক্তি হারানো সিরাজগঞ্জ জেলা মহিলা দলের সহ-সভাপতি মিরিনা সুলতানা মেরি এবং অসুস্থ জেলা জাতীয়তাবাদী তাঁতী দলের সাধারণ সম্পাদক হাসিনুর রহমান হাসির খোঁজখবর নেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী মোঃ আব্দুস সাত্তার।
তিনি মিরপুর এলাকায় মেরির বাসায় গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নেন এবং সহমর্মিতা প্রকাশ করেন। এ সময় মেরি বলেন, এই কঠিন সময়ে এমন খোঁজখবর ও মানবিক সহায়তা তাকে নতুন করে বেঁচে থাকার সাহস জুগিয়েছে।
পরে হাজী আব্দুস সাত্তার মিরপুর এমদাদিয়া হাফিজিয়া নূরানী মাদ্রাসা পরিদর্শন করে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়ায় অংশ নেন।
এরপর মাছিমপুর এলাকায় গিয়ে চিকিৎসাধীন হাসিনুর রহমান হাসির শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।
হাজী আব্দুস সাত্তার বলেন, মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় মানবিক কাজ। সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব।
স্থানীয়রা তার এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রশংসা করেছেন।
পড়ুন- যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির রোডম্যাপ, নতুন সমীকরণের কেন্দ্রে লেবানন


