দিনাজপুর আদর্শ কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন ২০২৬) দুপুর ২টায় কলেজ মিলনায়তনে দিনাজপুর আদর্শ কলেজ ও আদর্শ কলেজ ছাত্র কল্যাণ সমিতির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর আদর্শ কলেজ গভর্নিং বডির সভাপতি ও দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আইন উপদেষ্টা
অ্যাডভোকেট আবুল আলা মাহবুবুর রহমান ভুট্টো।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসিনা আখতার বানু’র সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইত্তেহাদ কলেজ অব হেলথ সাইন্সের অধ্যক্ষ ডা. নুরুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন আদর্শ কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
আব্দুল্লাহ আল মামুন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক
ও বিভাগীয় প্রধান ড. জুলাইখা গুলশান আরা প্রমূখ। অনুষ্ঠানে কলেজের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও কর্মকর্তা- কর্মচারী উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি অ্যাডভোকেট আবুল আলা মাহবুবুর রহমান ভুট্টো অন্যান্য অতিথিদের সাথে নিয়ে ২০২৬ সালের বিদায়ী এইচএসসি পরীক্ষার্থীদের হাতে উপহারসামগ্রি তুলে দেন।
পড়ুন: বৈশ্বিক তেল বাজারের ভবিষ্যৎ নির্ধারণে চীনের প্রভাব বাড়ছে: সিএনএন


