বিজ্ঞাপন

হিলিতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত ২ জনসহ গ্রেপ্তার ৩

দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালত ও জেলা কারাগারে প্রেরণ করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে দুজন মোবাইল কোর্ট কর্তৃক সাজাপ্রাপ্ত এবং একজন ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তারকৃত আসামি।

বিজ্ঞাপন


​থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ জুন ২০২৬ তারিখে হাকিমপুর উপজেলায় পরিচালিত মোবাইল কোর্টের পৃথক দুটি মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারা অনুযায়ী দুই মাদক কারবারিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।


​সাজাপ্রাপ্ত আসামিরা হলো-
​মোবাইল কোর্ট মামলা নং-০৭: মোঃ শাহাবুল (৪৯), পিতা- রাজিবুল।
​মোবাইল কোর্ট মামলা নং-০৮: মোঃ নুর আলম (২৬), পিতা- মোঃ মাবুদ মন্ডল।
​উভয় আসামির বাড়ি হাকিমপুর উপজেলার চৌধুরী ডাঙ্গাপাড়া গ্রামে। সাজা ঘোষণার পর আজ (২৪ জুন) যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে তাঁদের দিনাজপুর জেলা কারাগারের জেল সুপারের নিকট হস্তান্তর করা হয়েছে।
​অন্যদিকে, হাকিমপুর থানার জিডি নং-১১৭৩ (তারিখ: ২৪/০৬/২০২৬) মূলে ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) ১৫১ ধারা মোতাবেক জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ভীমপুর গ্রামের রহিদুল ইসলামের ছেলে মোঃ আল আমিন (৪০)-কে গ্রেপ্তার করা হয়। আজই তাঁকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে দিনাজপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


​হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির হোসেন জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক নির্মূলে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। সাজাপ্রাপ্ত ও গ্রেপ্তারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে ও জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পড়ুন- ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে ভর্ৎসনা, সিনেটে ৫০-

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন