বিজ্ঞাপন

নরসিংদী পৌরসভার ‘খাদেম’ হতে চান হারুন অর রশীদ, আশুরায় মসজিদে মতবিনিময়

নরসিংদী পৌরসভার আসন্ন নির্বাচনকে সামনে রেখে মেয়র পদে প্রার্থিতার ইঙ্গিত দিয়েছেন জেলা বিএনপির সহসভাপতি হারুন অর রশীদ। তিনি বলেছেন, জনপ্রতিনিধি হওয়ার সুযোগ পেলে পৌরবাসীর সেবক বা ‘খাদেম’ হিসেবে কাজ করতে চান।

শুক্রবার (২৬ জুন) পবিত্র আশুরা উপলক্ষে জুমার নামাজ আদায় শেষে নরসিংদী পৌর এলাকার বাসাইল পূর্বপাড়া জামে মসজিদে মুসল্লিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এ সময় তিনি আগামী পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছার কথা জানিয়ে সবার কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।

হারুন অর রশীদ বলেন, “আমি কোনো পদ বা ক্ষমতার জন্য নয়, পৌরবাসীর সেবা করার লক্ষ্য নিয়েই কাজ করতে চাই। জনগণ যদি আমাকে যোগ্য মনে করেন এবং তাদের ভোটে নির্বাচিত করেন, তাহলে নরসিংদী পৌরসভাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব।”

স্থানীয় কয়েকজন মুসল্লি ও বাসিন্দা বলেন, হারুন অর রশীদ দীর্ঘদিন ধরেই বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। পৌর এলাকার উন্নয়ন, নাগরিক সেবা এবং অবকাঠামোগত সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নিতে পারবেন, এমন প্রত্যাশা তাদের রয়েছে।
বাসাইল এলাকার বাসিন্দা আব্দুল কাদের বলেন, “আমরা এমন একজন জনপ্রতিনিধি চাই, যিনি সাধারণ মানুষের কথা শুনবেন এবং নিয়মিত তাদের পাশে থাকবেন। হারুন অর রশীদ সেই প্রত্যাশা পূরণ করতে পারবেন বলে আমরা মনে করি।”

আরেক বাসিন্দা মো. জাহাঙ্গীর হোসেন, রতন, তাহের আলী সহ অনেকে বলেন, “পৌরসভার নানা সমস্যার সমাধানে একজন দায়িত্বশীল ও অভিজ্ঞ নেতৃত্ব প্রয়োজন। নির্বাচন হলে জনগণই সিদ্ধান্ত নেবে কে যোগ্য।”

উল্লেখ্য, নরসিংদী সদর-১ আসন থেকে চারবার নির্বাচিত সংসদ সদস্য ও জেলা বিএনপির আমৃত্যু সভাপতি মরহুম সামসুউদ্দিন আহমেদ এছাকের পুত্র হারুন অর রশীদ। তিনি এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত নরসিংদী পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। আসন্ন পৌরসভা নির্বাচন ঘিরেও সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে তাঁর নাম স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনায় রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : আখাউড়ায় ট্রেনের ইঞ্জিন থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার, চালক আটক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন