বিজ্ঞাপন

রূপগঞ্জে বৈরাগবাড়ী সরকারী রাস্তা উদ্ধার ও জলাবদ্ধতারোধে মানববন্ধন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মুশরী বৈরাগ বাড়ীর টেকের সরকারী হালডভুক্ত রাস্তা উদ্ধার ও স্থায়ী জলাবদ্ধতা দূর করার দাবীতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। ২৬ জুন শুক্রবার বাদ জুমআ স্থানীয় মুসুল্লি ও এলাকাবাসী এ মানববন্ধন করেন।

এ সময় বক্তারা তাদের ভিটে মাটি রক্ষা ও বৈরাগবাড়ীর টেকের জনগনের চলাচলের জন্য সরকারী হালট উদ্ধার করে চলাচলের রাস্তা ব্যবহার উপযোগী করা, কৃত্রিম জলাবদ্ধতা নিরসন করে স্থায়ী পানি নিস্কাশনের ব্যবস্থা গ্রহন করার দাবী জানান।

মানববন্ধনে এলাকাবাসীর সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন স্থানীয় বাসিন্দা আব্দুল মতিন, ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাইদুর রহমান, আব্দুর রউফ,পারভেজ, যুবদল নেতা পনির মুন্সী, জাকারিয়া, সূজন, নুরুল হক, তারা, ইসলাম, লোকমান জুলহাস, দিনু, তোতা, তরিকুল, গোলজার, রিফাত আরো অনেকে।

বিজ্ঞাপন

পড়ুন : কাশিমপুরে অপহরণকারী ও মাদক কারবারিসহ আটক ৫ জন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন