বিজ্ঞাপন

টাঙ্গাইলে যমুনা নদীতে নিখোঁজের ২৯ ঘণ্টা পর স্কুল শিক্ষার্থীর লাশ উদ্ধার

টাঙ্গাইলের কালিহাতীতে যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া নবম শ্রেণির শিক্ষার্থী মইন (১৫)-এর মরদেহ প্রায় ২৯ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শনিবার বিকেলে উপজেলার গোহালিয়াবাড়ী পাথরঘাট এলাকার যমুনা নদী থেকে লাশ উদ্ধার করা হয়।

নিহত মইন টাঙ্গাইল সৃষ্টি স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় ও ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার শিক্ষার্থী মইন ঘুরতে যায়। পরে শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের যমুনা নদীর পূর্ব পাড়ের পাথরঘাট এলাকায় গোসল করতে নামে। মইন সাতার না জানায় স্রোতে তলিয়ে যায়। তার সঙ্গে থাকা অন্যরা বিষয়টি জানতে পেরে চিৎকার করলে স্থানীয়রা উদ্ধার চেষ্টা চালায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। দিনভর নদীতে তল্লাশি চালিয়েও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। সন্ধ্যা হয়ে যাওয়ায় ওই দিনের উদ্ধার অভিযান স্থগিত করা হয়। পরদিন শনিবার সকালে উদ্ধার অভিযান পুনরায় শুরু করা হয়। বিকেল ৪টার দিকে ঘটনাস্থল থেকে প্রায় ১৪-১৫ হাত দূরে নদীর পানিতে ভাসমান অবস্থায় মইনের লাশ দেখতে পান উদ্ধারকর্মীরা। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহটি উদ্ধার করেন।

এ ব্যাপারে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার এস এম হুমায়ুন কার্ণায়েন বলেন, টাঙ্গাইল ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল নদী থেকে লাশের উদ্ধার করে। পরে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : বাসের ধাক্কায় আহত রিকশাচালকের মৃত্যু, টাকা-মোবাইল উধাওয়ের অভিযোগ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন