বিজ্ঞাপন

জবিতে শিবিরের উদ্যোগে তিন দিনব্যাপী নবীন বরণ অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির।

রবিবার (২৮ জুন) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে দুপুর ১টায় তিন দিনব্যাপী নবীনবরণ অনুষ্ঠানের প্রথম দিনের নবীনবরণ অনুষ্ঠিত হয়।

জানা যায়, তিন দিনব্যাপী নবীনবরণ অনুষ্ঠানের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের নবীনবরণের মাধ্যমে এটি শুরু হয়। দ্বিতীয় দিনে ব্যবসায় শিক্ষা, চারুকলা ও ইনস্টিটিউট এবং তৃতীয় দিনে বিজ্ঞান ও লাইফ সায়েন্স অনুষদের নবীনবরণের মাধ্যমে এটি শেষ হবে।

বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)-এর সহ-সভাপতি (ভিপি) মো. রিয়াজুল ইসলাম বলেন, “প্রকাশ্যে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার সুযোগ পাওয়ার পর বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শিক্ষার্থীদের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অধিকার আদায়ের বিভিন্ন আন্দোলন, বিশেষ করে হল আন্দোলনে সংগঠনটির নেতাকর্মীরা সামনের সারিতে থেকে ভূমিকা রেখেছেন এবং কারাবরণও করেছেন।” এছাড়া, সাম্প্রতিক জাকসু নির্বাচনের ফলাফল শিক্ষার্থীদের মধ্যে ছাত্রশিবিরের গ্রহণযোগ্যতার প্রতিফলন বলে উল্লেখ করেন তিনি।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনার বাবা-মা এই ক্যাম্পাসে আপনাকে পাঠিয়েছে একটা বুকভরা স্বপ্ন নিয়ে। আমরা প্রত্যাশা করছি, আপনারা সেই স্বপ্ন, আল্লাহ রাব্বুল আলামীনের সেই উদ্দেশ্যকে সামনে রেখে আপনার বাকি জীবন অতিবাহিত করবেন এবং আপনার এই মেধা, মননশীলতা ও নৈতিকতা দিয়ে সুন্দর আগামীর বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।”

শিবির সভাপতি আব্দুল আলিম আরিফের সভাপতিত্বে এবং শিবির সাধারণ সম্পাদক ও জাকসুর শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহিম খলিলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রধান আলোচক ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। 

এছাড়াও, প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মোহাম্মদ বিলাল হোসাইন, ন্যাশনাল রিসার্চ ইউনিভার্সিটি হায়ার স্কুল অব ইকোনমিকস (রাশিয়া)-এর ক্যান্ডিডেট অব সায়েন্স ড. মো. নূরুল হাসান, বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক মো. আসাদুজ্জামান সাদী এবং বিশেষ অতিথি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)-এর সহ-সভাপতি (ভিপি) মো. রিয়াজুল ইসলাম।

বিজ্ঞাপন

পড়ুন : হাজী মোহাম্মদ দানেশ এর ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন