বিজ্ঞাপন

সিরাজগঞ্জে দৈনিক যুগের কথা পত্রিকার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সিরাজগঞ্জ থেকে প্রকাশিত জনপ্রিয় ও বহুল প্রচারিত স্থানীয় দৈনিক যুগের কথা পত্রিকার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।

বুধবার (১ জুলাই) সকাল ১১টায় শহরের চৌরাস্তায় অবস্থিত ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ প্রেসক্লাবের তৃতীয় তলার আধুনিক হলরুমে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করে দৈনিক যুগের কথা পরিবারের সদস্যরা।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ হুমায়ুন কবির সুমন। সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসানের সভাপতিত্বে দপ্তর সম্পাদক শেখ এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম ইন্না, সহ-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রুবেল ও ইউসুফ দেওয়ান রাজু, সহ-সভাপতি হীরুক গুণ, সাংস্কৃতিক সম্পাদক দিলীপ গৌর, কার্যনির্বাহী সদস্য মোঃ নুরুল ইসলাম বাবু, সিনিয়র সাংবাদিক তফিজ উদ্দিন, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মোঃ ফেরদৌস হাসান ও দৈনিক যুগের কথা পত্রিকার শাহজাদপুর প্রতিনিধি সাগর বসাক।

আলোচনা সভায় বক্তারা বলেন, দৈনিক ‘যুগের কথা’ দীর্ঘ ১৭ বছর ধরে বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সিরাজগঞ্জের মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে। জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন কর্মকাণ্ড, শিক্ষা, সংস্কৃতি, কৃষি, ব্যবসা-বাণিজ্যসহ জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো সাহসিকতার সঙ্গে তুলে ধরে পত্রিকাটি স্থানীয় সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

দৈনিক ‘যুগের কথা’ অতীতের ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতেও সত্য ও ন্যায়ের পক্ষে থেকে মানুষের কথা বলবে এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা আরও সুদৃঢ় করবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

এ সময় বক্তারা দৈনিক ‘যুগের কথা’ পত্রিকার প্রতিষ্ঠাতা, সম্পাদকমণ্ডলী, সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী ও উপজেলা প্রতিনিধিদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি এবং দীর্ঘায়ু কামনা করে আগামী দিনেও আরও আধুনিক, তথ্যসমৃদ্ধ ও পাঠকবান্ধব সংবাদ পরিবেশনের আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক নব কুমার কর্মকার, দৈনিক ভোরের দর্পণের জেলা প্রতিনিধি এসএম আল আমীন, নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি সুজন সরকার, রাইজিং বিডির জেলা প্রতিনিধি অদ্যিত রাসেল, আরটিভির জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম, গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি মোঃ রাকিবুল ইসলাম রাকিব, দৈনিক খোলা কাগজের জেলা প্রতিনিধি মোঃ আলমগীর কবির, গ্রীন টিভির জেলা প্রতিনিধি ছাম্মি আহমেদ আজমীর, দৈনিক চিত্রের জেলা প্রতিনিধি মোঃ হোসেন আলী ছোট্ট, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি মারুফ হোসেন, দৈনিক যুগের কথা পত্রিকার সিনিয়র সাংবাদিক আহসান হাবীব মুন্না, জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রহমত আলী, কামারখন্দ প্রতিনিধি রাইসুল ইসলাম রিপন, শাহজাদপুর প্রতিনিধি আব্দুল কুদ্দুস, চৌহালী প্রতিনিধি আব্দুল লতিফ, প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য সোহাগ হাসান জয়, স্টাফ রিপোর্টার এম নুর-ই এলাহীসহ সিরাজগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং পত্রিকার বিভিন্ন উপজেলা প্রতিনিধি উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কেক কেটে দৈনিক যুগের কথা পত্রিকার ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : মানিকগঞ্জে সিংগাইরে পাটক্ষেতে মিললো অটোরিকশা চালকের লাশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন