রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ৬শত কৃষক কৃষানীর মাঝে কৃষি উপকরণের সার ও ধানের বীজ বিতরণ করা হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে গোয়ালন্দ উপজেলা কৃষি অফিসের সম্মেলন কক্ষেএ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস, গোয়ালন্দ উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার, গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মারুফ হাসান,গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) মো: রাশেদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো : আবু বকর, প্রাণী সম্পদ কর্মকর্তা মো: সাহাদাত হোসেন, প্রমুখ।
পরে উপজেলার ৬শত জন কৃষক ও কৃষাণীর মাঝে ডিওপি,এমওপি সারসহ আমন ধানের বীজ বিতরণ করা হয়।
বিজ্ঞাপন
পড়ুন : আট বছরেও মেলেনি স্থায়ী ক্যাম্পাস, নেত্রকোনায় ক্ষুব্ধ নাগরিকদের মানববন্ধন


