বিজ্ঞাপন

কুরিয়ারে মাদকের চালান! নেত্রকোনায় স্বামী পলাতক, স্ত্রীসহ আটক ২

নেত্রকোনার কলমাকান্দায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আসা এক হাজার সাতশো পিস অবৈধ নেশাজাতীয় ‘ট্যাপেন্টাডল’ ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাবিয়া আক্তার ও মো. শামীম নামের দুজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

তবে অভিযানের সময় কৌশলে পালিয়ে যান মূলহোতা আশরাফ উদ্দিন নামের ব্যক্তি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রাবিয়া আক্তার পুলিশকে জানায়, পালিয়ে যাওয়া আশরাফ উদ্দিন তার স্বামী এবং তার বাড়ি উপজেলার ছোট সালজান এলাকায়।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে দায়েরকৃত মামলায় আটক দুই আসামিকে নেত্রকোনা জেলা আদালতে প্রেরণ করা হয়ছে। এরআগে, গতকাল (বুধবার) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ভিযানে নারীসহ ওই দুজনকে আটক করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাদকের বড় একটি চালান কলমাকান্দায় আনা হয়েছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন এসআই আব্দুল্লাহ আল নোমান। পরে তার নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালায়। এ সময় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ওই দুজনকে আটক করা হয়।

এ বিষয়ে কলমাকান্দা থানার ওসি (তদন্ত) সজল সরকার বলেন, ‌‘গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে। জড়িতদের আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

এদিকে, কুরিয়ার সার্ভিসের মতো মাধ্যম ব্যবহার করে মাদক পরিবহনের নতুন কৌশলে স্থানীয় সচেতন নাগরিকদের মধ্যে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। এ ধরনের অপরাধ দমনে কুরিয়ার সেবাগুলোর পার্সেল বুকিংয়ে আরও স্বচ্ছতা আনা এবং প্রতিষ্ঠানগুলোর ওপর কঠোর নজরদারি বাড়ানোর জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

পড়ুন:গোয়াইনঘাটে নকলমুক্ত ও শান্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা শুরু: প্রথম দিনে অনুপস্থিত ১৭

দেখুন:ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলায় স্বাস্থ্য সংকটের আশঙ্কা |

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন