বিজ্ঞাপন

লক্ষ্মীপুরে সিএনজির চাপায় পথচারী নিহত

লক্ষ্মীপুরে সিএনজি চালিত অটোরিকশার চাপায় শ্রীধাম চন্দ্র মাজি (৬১) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।

শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় লক্ষ্মীপুর-রামগতি সড়কের মনা মাস্টারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রীধাম চন্দ্র মাজি লক্ষ্মীপুর পৌরসভার এস আর রোড এলাকার গৌরাঙ্গ চন্দ্র মাজির ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যায় সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কার্যালয়ের সামনের সড়ক পার হচ্ছিলেন শ্রীধাম চন্দ্র মাজি। এ সময় কমলনগর থেকে ছেড়ে আসা একটি দ্রুতগতির সিএনজি চালিত অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : গাজীপুরে র‍্যাব-১-এর মাদকবিরোধী অভিযান: ৩৩.৫ কেজি গাঁজাসহ আটক ২

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন