বিজ্ঞাপন

সুনামগঞ্জে ডিএনসির অভিযানে ৭ লিটার চোলাই মদ ও ২০০ লিটার ওয়াশ জব্দ

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের জামলাবাজ গ্রামে অভিযান চালিয়ে ৭ লিটার চোলাই মদ ও ২০০ লিটার ওয়াশ জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় একজনকে আসামি করে দক্ষিণ সুনামগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, সুনামগঞ্জের ‘ক’ সার্কেলের একটি দল গত শনিবার (৪ জুলাই) সকাল ৯টা ১৫ মিনিট থেকে ৯টা ৪৫ মিনিট পর্যন্ত জামলাবাজ গ্রামের বাসিন্দা খোকন রবিদাস (২৫)-এর নিজ দখলীয় পূর্বমুখী দুই কক্ষবিশিষ্ট বসতঘরে অভিযান পরিচালনা করে।

‎অভিযানকালে তল্লাশি চালিয়ে ঘর থেকে ৭ লিটার চোলাই মদ এবং ২০০ লিটার ওয়াশ জব্দ করা হয়। তবে অভিযানের সময় আসামি খোকন রবিদাস পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।

‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, জব্দকৃত আলামত ও ঘটনার পরিপ্রেক্ষিতে খোকন রবিদাসের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ক্রমিক নং ২৪(ক) ও ৩৭ ধারায় দক্ষিণ সুনামগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মুহাম্মদ আমিনুল কবির।

‎জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. আবুল হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। তিনি জানান, মাদকের বিরুদ্ধে অধিদপ্তরের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক উৎপাদন, সংরক্ষণ ও পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

পড়ুন:সাভারে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান উদযাপনে তমিজ উদ্দিনকে উপদেষ্টা করে কমিটি ঘোষণা

দেখুন:ইংল্যান্ডের ৩২০ বছর পুরোনো চা এখন মালিবাগে 

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন