বিজ্ঞাপন

দেয়াল টপকে পালানোর তিন ঘণ্টার মধ্যেই ফের আটক হাজতি ইমন মাঝি

খুলনা জেলা কারাগার থেকে দেয়াল টপকে পালিয়ে যাওয়ার মাত্র তিন ঘণ্টার মধ্যে হাজতি ইমন মাঝিকে (২৮) পুনরায় আটক করেছে কারা কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৯ জুলাই) রাত পৌনে ৮টার দিকে নগরীর লবণচরা থানার সাচিবুনিয়া সেকেলার বটতলা এলাকায় নিজ বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়। পরে রাতেই তাকে আবার খুলনা জেলা কারাগারে নেওয়া হয়।

এর আগে, একই দিন বিকেল পৌনে ৫টার দিকে কারাগারের পূর্ব পাশের দেয়াল টপকে কৌশলে পালিয়ে যান ইমন মাঝি। তিনি সাচিবুনিয়া সেকেলার বটতলা এলাকার আব্দুল মাঝির ছেলে।

খুলনা জেলা কারাগারের জেল সুপার আবু সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “ইমন মাঝিকে খুব অল্প সময়ের ব্যবধানে আমরা আটক করে পুনরায় কারাগারে আনতে সক্ষম হয়েছি। এ কাজে সহযোগিতা করায় সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধন্যবাদ জানাই।”

তিনি আরও জানান, কারাগার থেকে পালানোর ঘটনায় ইমন মাঝির বিরুদ্ধে পৃথক একটি মামলা করা হয়েছে।

এর আগে ইমন মাঝির পালিয়ে যাওয়ার ঘটনায় কারা কর্তৃপক্ষ, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে অভিযান শুরু করে। অভিযানের কয়েক ঘণ্টার মধ্যেই তাকে নিজ এলাকা থেকে আটক করতে সক্ষম হয় তারা।

বিজ্ঞাপন

পড়ুন : পর্যটনের নতুন দিগন্তে পিরোজপুর

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন