ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা পরিস্থিতি ও দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি নিয়ে বিভাগীয় কমিশনারদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ জুলাই) দুপুরে অনুষ্ঠিত এ ভিডিও কনফারেন্সে খুলনা প্রান্ত থেকে বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন বিভাগের সার্বিক বন্যা পরিস্থিতি এবং গৃহীত প্রস্তুতিমূলক কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
খুলনা বিভাগীয় কমিশনারের সভাকক্ষে অনুষ্ঠিত ভিডিও কনফারেন্সে রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো. মনজুর আলমসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে একই দিন সকালে বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুনের সভাপতিত্বে তাঁর সভাকক্ষে বিভাগীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় ভারী বৃষ্টিপাত ও সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি, সমন্বয় এবং করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা দুর্যোগ মোকাবিলায় নিজ নিজ প্রতিষ্ঠানের প্রস্তুতি ও কর্মপরিকল্পনা তুলে ধরেন। এছাড়া রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো. মনজুর আলম, র্যাব-৬-এর অধিনায়ক মোহাম্মদ নিস্তার আহমেদসহ বিভিন্ন দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।
জরুরি সভায় খুলনা বিভাগের ১০ জেলার জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অনলাইনের মাধ্যমে যুক্ত হয়ে নিজ নিজ জেলার প্রস্তুতি ও পরিস্থিতি সম্পর্কে মতামত তুলে ধরেন। সভায় সম্ভাব্য বন্যা মোকাবিলায় সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
পড়ুন : ত্রিশালে বাংলাদেশ সেনাবাহিনীর চিকিৎসা সহায়তা ও ওষুধ বিতরণ


