বিজ্ঞাপন

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে থালাপতি বিজয়ের শেষ সিনেমা 

দীর্ঘদিনের অপেক্ষার পর নানা জটিলতা ও সেন্সর-সংক্রান্ত বাধা পেরিয়ে অবশেষে মুক্তির পথে থালাপতি বিজয়ের বহুল আলোচিত সিনেমা ‘জন নয়াগণ’। সিনেমাটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে বলে নিজেই নিশ্চিত করেছেন বিজয়।

বিজ্ঞাপন

এর আগে থালাপতি বিজয় ঘোষণা দিয়েছিলেন, ‘জন নয়াগণ’-ই হবে তার অভিনয়জীবনের শেষ সিনেমা। এরপর তিনি পুরোপুরি রাজনীতিতে মনোযোগ দেন। এরই মধ্যে রাজনীতিতে অভিষেকের পর বিপুল জনসমর্থন নিয়ে ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর দায়িত্বও গ্রহণ করেছেন তিনি। ফলে ছবিটি দর্শকদের কাছে আরও বেশি আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

সেন্সর ছাড়পত্র পাওয়ার খবর জানিয়ে সামাজিক মাধ্যমে একটি নতুন পোস্টার প্রকাশ করেছেন বিজয়। পোস্টারে উল্লেখ করা হয়েছে, ছবিটি ‘এ’ সার্টিফিকেট পেয়েছে। অর্থাৎ, এটি শুধু প্রাপ্তবয়স্ক দর্শকদের জন্য অনুমোদিত। পোস্টারের সঙ্গে বিজয় লিখেছেন, খুব শিগগিরই সিনেমা হলে দর্শকদের সঙ্গে দেখা হবে। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি। তবে যুক্তরাজ্যের পরিবেশক জানিয়েছে, দেশটি সিনেমাটি ২৪ জুলাই মুক্তি পাবে। ফলে একই দিনে ভারতেও ছবিটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

মূলত চলতি বছরের পোঙ্গাল উৎসবে ‘জন নয়াগণ’ মুক্তির পরিকল্পনা ছিল। কিন্তু সময়মতো সেন্সর ছাড়পত্র না পাওয়ায় তা সম্ভব হয়নি। এরপর কয়েক দফা বিভিন্ন জটিলতায় আটকে যায় ছবির মুক্তি। সব বাধা কাটিয়ে এবার শেষ পর্যন্ত ছবিটি প্রেক্ষাগৃহে আসার পথ সুগম হয়েছে।

সিনেমাটি এইচ. বিনোদের পরিচালনায় নির্মিত ‘জন নয়াগণ’-এ থালাপতি বিজয়ের পাশাপাশি অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওল, মামিথা বাইজু, গৌতম বাসুদেব মেনন, প্রকাশ রাজ, নারাইন, প্রিয়ামণি ও সুনীল। এছাড়া নির্মাতা অ্যাটলি, নেলসন দিলীপকুমার ও লোকেশ কানাগারাজ বিশেষ উপস্থিতিতে দেখা দেবেন।

পড়ুন : প্রথমবার বড় পর্দায় একসঙ্গে শাহরুখ ও সুহানা

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন