বিজ্ঞাপন

পুষ্টিনির্ভর আধুনিক কৃষিই টেকসই গ্রামীণ উন্নয়নের ভিত্তি

জামালপুরের ইসলামপুরে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, পুষ্টিনির্ভর আধুনিক কৃষি, কৃষকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং নতুন প্রযুক্তির ব্যবহার বাড়ানোই টেকসই গ্রামীণ উন্নয়নের প্রধান ভিত্তি।

বিজ্ঞাপন

সোমবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত কংগ্রেসে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. জুবায়ের।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ আলম শরীফ খান। তিনি বলেন, কৃষিকে লাভজনক ও টেকসই করতে পুষ্টিসমৃদ্ধ ফসল উৎপাদন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কৃষকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার বিকল্প নেই। সেই সাথে নিরাপদ খাদ্য গ্রহণে সুস্থ জীবনযাপন ও সরকারের কৃষিবান্ধব কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়নে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ রাকিব রানার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ পিকন কুমার সাহা এবং উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন। বক্তারা বলেন, কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে পার্টনার প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কংগ্রেসে উপজেলার বিভিন্ন পর্যায়ের কৃষক, কৃষি উদ্যোক্তা, সরকারি কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অংশীজনরা অংশ নেন। অনুষ্ঠানে কৃষির টেকসই উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা ও উদ্যোক্তা তৈরিতে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী কৃষক কৃষাণীদের মাঝে নিম গাছের চারা বিতরণ করা হয়।

পড়ুন:ঝিনাইদহে ৫৮ বিজিবির ত্রাণ বিতরণ

ইমি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন