বিজ্ঞাপন

ট্যালেন্টপুলে বৃত্তি পেল বড়লেখার লাবিব, স্বপ্ন চিকিৎসক হয়ে মানুষের সেবা

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কৃতী শিক্ষার্থী আব্দুল্লাহ-আল-লাবিব ২০২৬ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং এলাকাবাসীর মুখ উজ্জ্বল করেছে।

লাবিব সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ করে এই কৃতিত্ব অর্জন করে।
সে বড়লেখা উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের কাঁঠালতলী দক্ষিণ (শহীদাবাদ) গ্রামের বাসিন্দা। তার বাবা প্রথম শ্রেণির ঠিকাদার মহি উদ্দিন আহমদ গুলজার এবং মা খাদিজা আক্তার চৌধুরী।

নিজের এই সাফল্যের পেছনে বাবা-মা, বিদ্যালয়ের শিক্ষক এবং গৃহশিক্ষকের আন্তরিক দিকনির্দেশনা ও সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে লাবিব জানায়, ভবিষ্যতে চিকিৎসক হয়ে দেশের মানুষের সেবা করাই তার জীবনের প্রধান লক্ষ্য।

লাবিব তার স্বপ্ন বাস্তবায়নে দেশবাসী, আত্মীয়-স্বজন এবং সকল শুভানুধ্যায়ীর কাছে দোয়া কামনা করেছে।

বিজ্ঞাপন

পড়ুন : এতিম কন্যার বিয়েতে মানবিক দৃষ্টান্ত: অভিভাবকের ভূমিকায় পিরোজপুরের জেলা প্রশাসক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন