রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া পদ্মা নদীতে জেলে নিরাঞ্জন হালদারের জালে ধরা পড়েছে ২০কেজি ওজনের একটি বড় পাঙাশ মাছ। যার দাম হয়েছে-৩২ হাজার টাকা!
বিজ্ঞাপন
মঙ্গলবার ভোরের দিকে দৌলতদিয়া ৭ নম্বর ফেরীঘাটের কলাবাগান এলাকায় মাছটি ধরা পড়ে।
এ বিষয়ে দৌলতদিয়ার মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন মঙ্গলবার ভোরের দিকে পাঙাশ মাছটি ১হাজার ৬শত টাকা কেজি দরে মোট- ৩২হাজার টাকায় মাছটি কিনে নিয়েছি। পরে মোবাইল ফোনের মাধ্যমে ঢাকার এক ব্যবসায়ীর কাছে কেজিতে ৫০ টাকা লাভ রেখে মোট ৩৩ হাজার টাকায় মাছটি বিক্রি করে দিয়েছি।
পড়ুন:গোপালগঞ্জে নানা আয়োজনে ইমাদ পরিবহনের একযুগপূর্তি উদযাপন
ইমি/


