যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ব্র্যাডফোর্ড (University of Bradford) থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অনার্সসহ প্রথম শ্রেণিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন বিশ্বনাথের কৃতি সন্তান মোহাম্মদ সামিউল হোসাইন।
ছোটবেলা থেকেই মেধাবী সামিউল বাংলাদেশের বংশোদ্ভূত বিশ্বনাথী বাবা-মায়ের সন্তান। দীর্ঘ অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি এ কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেন। গত ১৫ জুলাই তিনি তাঁর বাবা আবুল হোসাইনকে সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ডিগ্রি গ্রহণ করেন।
মোহাম্মদ সামিউল হোসাইন বিশ্বনাথ পৌরসভার জানাইয়া গ্রামের মরহুম আলহাজ তোতা মিয়া মেম্বারের নাতি এবং যুক্তরাজ্যপ্রবাসী আবুল হোসাইনের জ্যেষ্ঠ পুত্র।
সামিউল হোসাইন বলেন, “আমার পড়ালেখার প্রতিটি ধাপে বাবা-মা এবং শিক্ষক-শিক্ষিকারা আমাকে সর্বোচ্চ সহযোগিতা ও অনুপ্রেরণা দিয়েছেন। তাঁদের উৎসাহেই আজ আমি এ পর্যায়ে পৌঁছাতে পেরেছি। সবার কাছে দোয়া চাই, যেন ভবিষ্যতে পরিবার ও বাংলাদেশের জন্য আরও গৌরব বয়ে আনতে পারি।”
ছেলের এ সাফল্যে আনন্দ প্রকাশ করে বাবা আবুল হোসাইন বলেন, “নিয়মিত অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের ফলেই সামিউল আজ উচ্চতর ডিগ্রি অর্জন করেছে। এতে আমরা পরিবারের সবাই অত্যন্ত আনন্দিত। মহান আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করছি। আল্লাহ যেন তাকে সুস্থ, সফল ও কল্যাণের পথে পরিচালিত করেন। দেশ-বিদেশে সবার কাছে তার জন্য দোয়া কামনা করছি।”
পড়ুন : বন্যায় বিধ্বস্ত মৌলভীবাজার, ক্ষতিগ্রস্থ পানি সরবরাহ ব্যবস্থা, স্যানিটেশন সড়ক-কালভার্ট


