রাজশাহীর চারঘাট প্রথম শ্রেনীর পৌরসভার অবকাঠামো উন্নয়নে চলমান ধারা অব্যহত রয়েছে। স্থানীয় বাসিন্দাদের বসবাসের উপযোগীর জন্যই বিভিন্ন স্থাপনার নির্মাণে বরাদ্দ দিয়েছে এডিপি।
সোমবার সকালে রাজশাহীর চারঘাট পৌরসভায় ৬০ লক্ষ টাকার বিভিন্ন উন্নয়ন মূলক কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য ও জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ।
এডিপির বরাদ্দকৃত অর্থের একটি মাদ্রাসা সংস্কার, সারদা বাজারের মেইন গেইট, থানাপাড়া গ্রামে একটি ড্রেনের নির্মাণ, চারঘাট বাজারে পানির লাইন এবং মেরামতপুর চন্দনশহরের একটি ঈদগাহের নির্মাণ কাজের উদ্বোধন করেন সংসদ সদস্য।
ওই সময় উপজেলা বিএনপি ও সবেক পৌর মেয়র জাকিরুল ইসলাম বিকুল, পৌর বিএনপি যুগ্ম-সাধারন সম্পাদক আদিলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের সভাপতি ও সম্পাদক এবং স্থানীয়রা উপস্থিত ছিলেন।
পড়ুন : যে পাঁচ কারণে স্পেনকে হারাতে পারে আর্জেন্টিনা
সা/


