গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় স্ত্রীকে হত্যার অভিযোগে আত্মহত্যার নাটক সাজিয়ে বিদেশে পালানোর চেষ্টা করার সময় স্বামী রাসেলকে বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে পুলিশ।
নিহত সম্পা আক্তার (৩২) উপজেলার সফিপুরের আন্দারমানিক জামতলা এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৮ জুলাই) রাতে পারিবারিক কলহের জেরে রাসেল তার স্ত্রী সম্পা আক্তারকে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে। পরে ঘটনাটি আত্মহত্যা বলে প্রচারের উদ্দেশ্যে মরদেহ জিরানী এলাকার কেপিজে হাসপাতালে নিয়ে যান নিহতের স্বজনদের ফোন করে আত্মহত্যার কথা জানান।
তবে পরিবারের সন্দেহ হলে বিষয়টি পুলিশকে অবহিত করা হয়।
ঘটনার পর রাসেল আত্মগোপনে চলে যান। জানা যায়, ২০ জুলাই তার সিঙ্গাপুর যাওয়ার ফ্লাইট ছিল। এর আগেই ১৯ জুলাই দেশ ছাড়ার চেষ্টা করলে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাকে আটক করা হয়। পরে কালিয়াকৈর থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম (পিপিএম) বলেন, “স্ত্রীকে হত্যার পর আসামি বিদেশে পালানোর চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়েছে।
পড়ুন : সেনা আইনেই হবে মোজাফফর হোসেনের বিচার: স্বরাষ্ট্রমন্ত্রী
সা/


