বিজ্ঞাপন

গাজীপুর আদালত থেকে পালানো আসামি র‍্যাবের জালে ধরা

গাজীপুর আদালতের গারদখানা থেকে কৌশলে পালিয়ে যাওয়া আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ও ৩২টি মামলার আসামি সম্রাট (২৭)কে ১২ ঘণ্টার মধ্যেই পুনরায় আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বিজ্ঞাপন

র‍্যাবের এক কর্মকর্তা নাজমুল হক নাগরিক টেলিভিশনকে জানান, গারদখানা থেকে পালিয়ে যাওয়ার পর গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ১২ ঘণ্টার মধ্যেই পলাতক সম্রাটকে পুনরায় আটক করা হয়। তাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এর আগে রোববার (১৯ জুলাই) রাতে গাজীপুরের বোর্ডবাজার এলাকা থেকে সম্রাটকে গ্রেপ্তার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর মেট্রো থানা পুলিশ। সোমবার দুপুরে আদালতে হাজির করার জন্য গাজীপুর আদালতের গারদখানায় নেওয়া হলে দায়িত্বরত সদস্যদের কাছে বুঝিয়ে দেওয়ার পর কাগজপত্রের কাজ চলাকালে তিনি কৌশলে পালিয়ে যান।

সম্রাট জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার তাত্তাপাড়া গ্রামের দুলাল মন্ডলের ছেলে। তিনি গাজীপুর মহানগরীর গাছা থানার তারগাছ বড়বাড়ি এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। তার বিরুদ্ধে গাজীপুরসহ দেশের বিভিন্ন থানায় ডাকাতিসহ মোট ৩২টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

গাজীপুর সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, আদালত থেকে পালিয়ে যাওয়ার পরপরই তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান শুরু করে। পরে র‍্যাবের অভিযানে সম্রাট পুনরায় আটক হয়।

এ ঘটনায় আদালত থেকে আসামির পালিয়ে যাওয়ার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

পড়ুন: আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্তে ফিফা, নিষেধাজ্ঞার শঙ্কা

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন