কুষ্টিয়ায় সুবিধাবঞ্চিত ও অতিদরিদ্র পরিবারের নারীদের স্বাবলম্বী করতে দিন ব্যাপী ছাগল পালন প্রশিক্ষণ কর্মশালা শেষে বিনামূল্যে মা ছাগল বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার কুষ্টিয়া শহরের হাউজিং এস্টেটস্থ বাংলাদেশ মহিলা উন্নয়ন সংস্থার নিজস্ব কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসমিন।
বাংলাদেশ মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সৈয়দা জহুরা বেগমের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়ার কোর্টের এডিশনাল পিপি এ্যাড. আব্দুস সাত্তার (সাহেদ), ফিজিও থেরাপিস্ট ডাঃ মোঃ আহনাফ তাহমিদ সজীব।
এ সময় সংস্থাটির সভানেত্রী হাসমত আরা বেবী, কোষাধক্ষ্য মিনা বেগম, জুলফিকার ইমাম, সৈয়দ জহুরুল ইমাম, নির্মল বিশ্বাস সহ উপকারভোগিরা উপস্থিত ছিলেন।
দিনব্যাপী প্রশিক্ষণে ছাগল পালনের গুরুত্ব, বয়স ও ওজনভেদে সুষম খাদ্য প্রদান, বিভিন্ন রোগের কারণ ও লক্ষণ সম্পর্কে প্রশিক্ষণ দেয়া হয়। এছাড়াও গবাদিপশুর চিকিৎসা, রোগ প্রতিরোধ ব্যবস্থা ও টিকাদান সম্পর্কে আলোচনা করা হয়।
প্রশিক্ষণ শেষে সংস্থাটির সদর উপজেলা দরবেশপুর এলাকার ১৬ জন মহিলা সদস্যদের মাঝে ৩২ টি মা ছাগল প্রদান করা হয়।
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন ঢাকার অর্থায়নে বাংলাদেশ মহিলা উন্নয়ন সংস্থা প্রকল্পটি বাস্তবায়ন করছে।
পড়ুন:কালিয়াকৈরে দুই কর্মকর্তার বদলি, চার নবাগত কর্মকর্তার যোগদান উপলক্ষে বিদায় ও বরণ অনুষ্ঠান
ইমি/


