বিজ্ঞাপন

মারা গেলেন রিয়াল মাদ্রিদের সাবেক ফুটবলার

দীর্ঘদিন জটিল রোগের সঙ্গে লড়াই শেষে ৪৪ বছর বয়সে মারা গেছেন স্পেনের সাবেক ফুটবলার বোরহা ফেরের। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।

বিজ্ঞাপন

রিয়াল মাদ্রিদের অফিসিয়াল বিবৃতিতে জানানো হয়, ২০০২-০৩ মৌসুমে ক্লাবের ‘বি’ দল রিয়াল মাদ্রিদ কাস্তিয়ার হয়ে খেলা এই সাবেক ফুটবলারের মৃত্যুতে সভাপতি ও পরিচালনা পর্ষদ গভীর শোক প্রকাশ করেছে।

ক্লাবের বিবৃতিতে বলা হয়, ২০০২-০৩ মৌসুমে রিয়াল মাদ্রিদ কাস্তিয়ার সাবেক খেলোয়াড় বোরহা ফেরেরের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

এছাড়া ফেরেরের পরিবার, সাবেক সতীর্থ ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে ক্লাবটি উল্লেখ করে, মাত্র ৪৪ বছর বয়সে তার মৃত্যু আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক।

বোরহা ফেরের স্পেনের বিভিন্ন নিম্ন সারির লিগে সফলতার সঙ্গে খেলেছেন। রিয়াল মাদ্রিদ কাস্তিয়ার পাশাপাশি খেরেজসহ একাধিক ক্লাবের জার্সিতেও মাঠে নেমেছেন তিনি। তবে দীর্ঘদিন ধরে শারীরিক জটিলতা ও অসুস্থতায় ভোগার কারণে অল্প বয়সেই পেশাদার ফুটবল থেকে অবসর নিতে বাধ্য হন।

তার মৃত্যুতে স্প্যানিশ ফুটবল অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সাবেক সতীর্থ, সমর্থক ও ফুটবল সংশ্লিষ্টরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক ও শ্রদ্ধা জানাচ্ছেন।

পড়ুন : ফ্রান্সের নতুন কোচ জিনেদিন জিদান

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন