বিজ্ঞাপন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশন প্রোগ্রামে ভার্চুয়ালি যোগ দেবেন শিক্ষামন্ত্রী

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ‘ওরিয়েন্টেশন প্রোগ্রামে ভার্চুয়ালি যোগ দেবেন শিক্ষা মন্ত্রী ও শিক্ষা উপদেষ্টা।

বিজ্ঞাপন

আজ রাত সাড়ে ১২টায় এই তথ্য নিশ্চিত করেছেন উপাচার্য অধ্যাপক ড. মতিনুর রহমান।

জানা গেছে, শনিবার সকাল ৯টা ৩০টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলানায়তনে নবীন শিক্ষার্থীদের এই‘ওরিয়েন্টেশন প্রোগ্রাম’ অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মতিনুর রহমানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপি। বিশেষ অতিথি হিসেবে থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. মাহ্‌দী আমিন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, মালেশিয়া-বাংলাদেশ উন্নয়ন ও বাণিজ্য সম্পর্ক অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক মাহবুব আলম শাহ্‌, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক, প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি বিষয়ক) অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল, বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী সহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত থাকবেন।

আয়োজক কমিটি সূত্রে জানা যায়, একদিনে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে দুই পর্বে প্রোগ্রাম চলবে। প্রথম পর্বে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ, কলা, সামাজিক বিজ্ঞান, আইন এবং ইসলামিক ও তুলনামূলক ধর্মতত্ত্ব অনুষদের শিক্ষার্থীরা উপস্থিত থাকবেন। একই দিনে দ্বিতীয় পর্বে (দুপুর ২ টা থেক) ব্যবসায় প্রশাসন, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তি এবং জীববিজ্ঞান অনুষদের নবীন শিক্ষার্থীরা উপস্থিত থাকবেন। সকল শিক্ষার্থীদের জন্য উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।

অনুষ্ঠানের নিরাপত্তায় পুলিশ প্রশাসনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আনসার, বিএনসিসি ও রোভার সদস্যরা মাঠে থাকবেন।

পড়ুন : ফিরে দেখা জুলাই ৩২: জামায়াত নিষিদ্ধ করে প্রজ্ঞাপন, বিক্ষোভে উত্তাল দেশ

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন