বাবার সততা,নিষ্ঠা আর আদর্শের পথে হেটেই আজ আমি এতোদুর আসতে পেরেছি। আপনাদের ভালবাসায় যেমন আমার পিতা ধন্য হয়েছেন, ঠিক তেমনি আমাকে পাশে রেখে ভবিষ্যত সঠিক,সুন্দর পথ চলতে সাহায্য করার অভিমত ব্যাক্ত করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা।
শনিবার সকালে, প্রয়াত সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর নবম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বিভিন্ন সংগঠন ও বিএনপি এবং তার সহযোগি অঙ্গসংগঠনের পক্ষ থেকে সদর উপজেলা গিলন্ড মুন্নু সিটিতে কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
প্রথমে শ্রদ্ধাজ্ঞাপন করেন হারুনার রশিদ খান মুন্নুর কন্যা বেসামারিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। এর পর পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। হারুনার রশিদ খানের প্রতিষ্ঠিত মুন্নু গ্রুপের মধ্যে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল,মুন্নু নার্সিং ইনস্টিটিউট, মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ ,মুন্নু ফেব্রিকস , মুন্নু ওয়েলফেয়ের ফাউন্ডেশন, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, চেম্বার অফ কমার্স, জেলা পুজা উদযাপন পরিষদ, জেলা বিএনপি, জেলা যুবদল, কৃষক দল, ছাত্রদলসহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
পরে মন্ত্রী আফরোজা খানম রিতা মুন্নু মেডিকেল কলেজ প্রাঙ্গনে একটি বৃক্ষ রোপন ও মেডিকেল কলেজ হাসপাতালের একটি বহুতল ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন। এছাড়াও ফ্রি মেডিকেল ক্যাম্পসহ মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে চার বেডের একটি আইসিও ইউনিট উদ্বোধন করেন।
পড়ুন : পুলিশের যানবাহনে সম্ভাব্য হামলার আশঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা
সা/


