গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার আহাদ রেসিডেন্সিয়াল মডেল স্কুলের উদ্যোগে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ৩১ জন শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে প্রতিষ্ঠানটি।
আজ শনিবার (১ আগস্ট) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য অধ্যাপক মাজেদুর রহমান মাজেদ । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রশিদ।
এ সময় আরও উপস্থিতি ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদ , শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আহাদ সহ বিভিন্ন জনপ্রতিনিধি, সুধীজন, শিক্ষক, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিদ্যালয়টির ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ শিক্ষার্থীদের ফুল, ক্রেস্ট ও শুভেচ্ছা স্মারক প্রদান করে সংবর্ধনা জানানো হয়।
উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান তাদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করবে। পাশাপাশি নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে শিক্ষার্থীদের গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।
পড়ুন : পুলিশের যানবাহনে সম্ভাব্য হামলার আশঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা
সা/


