বিজ্ঞাপন

বন্যাদুর্গত ৫০০ পরিবারের পাশে দোস্ত এইড, বিতরণ করা হলো স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী

জামালপুরের ইসলামপুর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের মাঝে স্বাস্থ্য সুরক্ষা ও পরিচ্ছন্নতাসামগ্রী বিতরণ করেছে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি। বন্যা-পরবর্তী সময়ে স্বাস্থ্যঝুঁকি কমিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের সুস্থতা নিশ্চিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়।

শনিবার (১ আগস্ট) সকালে উপজেলার গুঠাইল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ মো. জুবায়ের।

অনুষ্ঠানে ইউএনও শাহ্ মো. জুবায়ের বলেন, “বন্যার পর বিশুদ্ধ পানি, স্বাস্থ্যবিধি ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী মানুষের জন্য প্রয়োজনীয় সহায়তা। দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির এই উদ্যোগ প্রশংসনীয়। সরকারি কার্যক্রমের পাশাপাশি বেসরকারি সংগঠনগুলো এভাবে এগিয়ে এলে দুর্যোগ মোকাবিলায় ইতিবাচক প্রভাব পড়বে।”

দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন কহিনুর আলম চৌধুরী বলেন, “মানুষের সংকটের সময়ে পাশে থাকাই আমাদের অঙ্গীকার। বন্যার কারণে ক্ষতিগ্রস্ত অনেক পরিবার নিত্যপ্রয়োজনীয় স্বাস্থ্য ও পরিচ্ছন্নতাসামগ্রী সংগ্রহে সমস্যায় পড়েছে। সেই বিষয়টি বিবেচনায় রেখে ৫০০ পরিবারের হাতে স্বাস্থ্য সুরক্ষা প্যাকেট তুলে দেওয়া হয়েছে। ভবিষ্যতেও দুর্যোগকবলিত মানুষের পাশে থেকে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে চিনাডুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. ছালাম, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বিতরণ করা প্রতিটি স্বাস্থ্য সুরক্ষা প্যাকেটে ছিল স্যানিটারি ন্যাপকিন, টুথপেস্ট, টুথব্রাশ, শ্যাম্পু, ডিটারজেন্ট পাউডার, বিউটি সোপ, অ্যান্টিসেপটিক লিকুইডসহ প্রয়োজনীয় স্বাস্থ্য ও পরিচ্ছন্নতাসামগ্রী। আয়োজকদের মতে, এসব সামগ্রী বন্যাদুর্গত পরিবারগুলোর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে সহায়ক হবে।

দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি জানায়, মানবিক সহায়তা, দুর্যোগ ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা ও সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রতিষ্ঠানটি নিয়মিত কাজ করছে। ভবিষ্যতেও দুর্যোগ ও সংকটকালে অসহায় মানুষের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে সংগঠনটি।

বিজ্ঞাপন

পড়ুন : চারঘাটে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন