বিজ্ঞাপন

‘হ্যালো ডিসি’তে আবেদন, সেলাই মেশিন পেলেন দোহারের ১৪ দুস্থ নারী

ঢাকা জেলা প্রশাসনের বিশেষায়িত সেবার প্লাটফর্ম ‘হ্যালো ডিসি’ তে আবেদন করার পর সেলাই মেশিন পেয়েছেন দোহার উপজেলার ১৪ জন দুস্থ, অসহায় ও দরিদ্র নারী। তাদের স্বাবলম্বী করে তুলতে এসব সেলাই মেশিন বিতরণ করেন ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম।

রোববার (২ আগস্ট) জেলা প্রশাসক, ঢাকা নিজে এসব সেলাই মেশিন বিতরণ করেন৷

জেলা প্রশাসন সূত্র জানায়, ‘হ্যালো ডিসি’ প্ল্যাটফর্মে আবেদন পাওয়ার পর উপজেলা প্রশাসন দোহার আবেদনকারীদের আর্থসামাজিক অবস্থা যাচাই-বাছাই করে। যাচাই শেষে প্রকৃত দুস্থ, অসহায় ও দরিদ্র ১৪ জন নারীকে সেলাই মেশিন দেওয়ার জন্য নির্বাচন করা হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, সরকারের সামাজিক সুরক্ষা ও নারীর ক্ষমতায়নের উদ্যোগকে আরও কার্যকর করতে জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। শুধু সহায়তা প্রদান নয়, মানুষকে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে স্বাবলম্বী করে তোলাই আমাদের লক্ষ্য। ‘হ্যালো ডিসি’ সেবার মাধ্যমে প্রকৃত অসহায় মানুষের কাছে দ্রুত ও সহজে সরকারি সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, এই সেলাই মেশিনগুলো কাজে লাগিয়ে উপকারভোগীরা নিজেদের পরিবারের আর্থিক উন্নয়নে ভূমিকা রাখবেন এবং আত্মনির্ভরশীল হয়ে উঠবেন বলে আমরা আশা করছি।

জেলা প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতেও ‘হ্যালো ডিসি’র মাধ্যমে প্রকৃত অসহায় ও দরিদ্র মানুষের আবেদন গ্রহণ, যাচাই-বাছাই এবং প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

পড়ুন : দুবাইয়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বেনজীর আহমেদ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন