বিজ্ঞাপন

জাতির মেরুদণ্ড সোজা হবে না বাকা হবে সেটা নির্ভর করে আপনাদের প্রচেষ্টার উপর : এমপি জাহান্দার

শিক্ষার উন্নয়ন ছাড়া একটি এলাকার টেকসই উন্নয়ন সম্ভব নয়। শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল করলেই হবে না, তাদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে গড়ে তুলতে হবে।”আপনারা যেভাবে সংসারের দ্বায়িত্ব পালন করেন সেভাবেই শিক্ষার্থীদের দ্বায়িত্ব পালন করবেন বলে মন্তব্য করেছেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া।

বিজ্ঞাপন

শনিবার (৮ আগস্ট) দুপুরে রাজৈর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ১৮০ দিনের বাস্তবায়ন কর্মসূচির অংশ হিসেবে নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটি ও মাদার্স কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তিনি আরো বলেন,আপনারা শিক্ষকরা একটা অমানুষকে মানুষ করেছেন। মা বাবা সন্তান জন্ম দেয় আর শিক্ষিত করেন আপনারা। জাতির মেরুদণ্ড সোজা হবে না বাকা হবে সেটা নির্ভর করে আপনাদের প্রচেষ্টা আপনাদের পরিশ্রমের উপর।সেই জায়গায় যদি ব্যার্থ হয়ে থাকি বা থাকেন তাহলে আগামী দিনের রাষ্ট্র মেরামত তো দূরের কথা রাষ্ট্র কিন্তু ভেঙে পড়বে। তাই আমাদের সকলের ঐক্য হয়ে কাজ করলে মেরামত করা সম্ভব।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজলে এলাহী বলেন, শিক্ষার্থীর ভালো ফলাফলের পেছনে শিক্ষক ও অভিভাবক উভয়ের ভূমিকা রয়েছে। বিদ্যালয়ের সঙ্গে অভিভাবকদের যোগাযোগ বাড়াতে হবে। কোনো শিক্ষার্থী পড়াশোনায় পিছিয়ে পড়লে তার কারণ চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।একটি শিশুর ভবিষ্যৎ গঠনে বিদ্যালয় ও পরিবার দুই জায়গারই সমান গুরুত্ব রয়েছে। তাই অভিভাবকদের বিদ্যালয়ের কার্যক্রমে আরও সম্পৃক্ত করতে হবে।”

সভাপতির বক্তব্যে রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা খাইরুন নেছা বলেন, সরকারের ১৮০ দিনের বাস্তবায়ন কর্মসূচির লক্ষ্য অর্জনে স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে উপজেলা প্রশাসন সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করে কাজ করবে।“শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন শুধু সরকারের একার দায়িত্ব নয়। শিক্ষক, অভিভাবক, ব্যবস্থাপনা কমিটি ও স্থানীয় প্রশাসন একসঙ্গে কাজ করলেই একটি সুন্দর শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি করা সম্ভব।”

রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা খাইরুন নেছার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজলে এলাহী, রাজৈর থানার তদন্ত কর্মকর্তা কুতুবউদ্দিন আহমেদ। মতবিনিময় সভায় রাজৈর উপজেলার ১৩৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটি ও মাদার্স কমিটির সদস্যরা অংশ নেন।

সভায় বক্তারা বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই তাদের জন্য মানসম্মত শিক্ষা, নিরাপদ পরিবেশ ও নৈতিক মূল্যবোধের চর্চা নিশ্চিত করা এখন সময়ের দাবি। এ লক্ষ্য অর্জনে শিক্ষা প্রতিষ্ঠান, পরিবার ও প্রশাসনের মধ্যে সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

পড়ুন:দিনাজপুরে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন