বিজ্ঞাপন

গ্যাসের আগুনে সন্তান-স্ত্রীর পর প্রাণ গেল মাইদুলের

নারায়ণগঞ্জের বন্দরে গ্যাসের লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দগ্ধ একই পরিবারের তিনজনই মারা গেছেন। সবশেষ মঙ্গলবার (১১ আগস্ট) ভোরে মারা যান মাইদুল (২৪)।

বিজ্ঞাপন

এর আগে শনিবার (৮ আগস্ট) মারা যায় তার ৮ বছরের শিশু সন্তান মারুফ এবং সোমবার (১০ আগস্ট) সকালে মারা যান স্ত্রী বিউটি (২৪)।

মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক শাওন বিন রহমান।

এর আগে গত শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে বন্দরের কুড়িপাড়া চাপাতলি এলাকার সেলিম মিয়ার টিনশেড বাসায় গ্যাসের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে মাইদুল, তার স্ত্রী বিউটি ও তাদের ৮ বছরের শিশু সন্তান মারুফ দগ্ধ হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন। চিকিৎসকরা জানান, আগুনে শিশু মারুফের শরীরের ৯০ শতাংশ, মাইদুলের ৮৫ শতাংশ এবং বিউটির ৮০ শতাংশ পুড়ে যায়।

চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৮ আগস্ট) দুপুরে মারুফের মৃত্যু হয়। এরপর সোমবার (১০ আগস্ট) সকালে মারা যান বিউটি। সবশেষ মঙ্গলবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মাইদুলও মারা যান।

এ ঘটনায় গ্যাসের লিকেজ থেকে সৃষ্ট আগুনে একই পরিবারের তিন সদস্যেরই মৃত্যু হলো।

নিহতরা সবাই নাটোর জেলার বাসিন্দা। মাইদুল নারায়ণগঞ্জের বন্দরে রাজমিস্ত্রির কাজ করতেন। পরিবারটি প্রায় এক বছর ধরে বন্দর উপজেলার কুড়িপাড়া চাপাতলি এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।

পড়ুন : নিরাপদ খাদ্যের ব্যাপারে সরকার সচেতন: কৃষিমন্ত্রী

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন