নারায়ণগঞ্জের বন্দরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সনদপত্র বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১১টায় বন্দর উপজেলার নবীগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসা মিলনায়তনে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন, বন্দর থানার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট আবুল কালাম। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের মহাসচিব মো. মিজানুর রহমান সরকার।
এ সময় ড. আফজাল হোসেন স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ ড. আফজাল হোসেন, নাসিম ওসমান মডেল হাই স্কুলের সভাপতি অ্যাডভোকেট মো. সাজিবুল ইসলাম মোল্লা (তাজুল)সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষানুরাগী ও সমাজসেবকরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বন্দর থানার সভাপতি মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে মুছাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মঞ্জুর আলম, নবীগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোরশেদ মোল্লা, বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন বন্দর থানার মহাসচিব মো. আরিফুর রহমানসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। বক্তারা শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন। তারা শিক্ষার্থীদের ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

