জয়পুরহাটে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে অংশীজনদের নিয়ে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে জয়পুরহাট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
এসময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাকিল আহম্মেদের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, জয়পুরহাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক শামীম কাদির প্রমুখ।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভিন্ন স্তরের সদস্য ছাড়াও সেমিনারে অংশগ্রহণ করেন- স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
বিভিন্ন মাদকদ্রব্যের কুফল নিয়ে আলোচনা শেষে মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে ধর্মীয় অনুশাসন, সুস্থ ধারার ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা, আইনের কঠোর প্রয়োগ ছাড়াও ব্যাপক গনসচেতনতার উপর বক্তারা গুরুত্বারোপ করেন।
পড়ুন : পোলাও চালে বিরাট সিন্ডিকেট! হু হু করে বাড়ছে দাম


