বাংলাদেশ এর আগে অস্ট্রেলিয়ার মাটিতে দুটি টেস্ট খেলেছিল। যখন লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটে তাদের বয়স তিন বছরের মতো। প্রত্যাশিতভাবে ডারউইন ও কেয়ার্নসে বিধ্বস্ত হয়েছিল তারা। সময় যেন বদলে গেছে। ২৩ বছর পর সেই ডারউইনেই অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দাপট দেখাচ্ছে। একই ম্যাচে ফাইফার ও সেঞ্চুরি পেয়েছে তারা।
হাসান মাহমুদের ৬ উইকেটের পর তানজিদ হাসান সেঞ্চুরি পেয়ে গেলেন। ৬৪তম ওভারে ১৮৮ বলে ৮ চার ও ১ ছয়ে ক্যারিয়ারের প্রথম শতক হাঁকান তিনি। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার কোনো বাংলাদেশি ব্যাটার টেস্টে সেঞ্চুরি করলেন। নাথান লায়নের বলটি লং অফ দিয়ে মেরে সিঙ্গেল নেন তিনি। ক্রিজের মাঝেই থাকতে সেঞ্চুরির আনন্দে মাতেন তানজিদ। বোলিং এন্ডে পৌঁছে সেঞ্চুরির আনুষ্ঠানিকতা সারেন। হেলমেট খুলে উদযাপন করেন মাত্র দুই টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। তার চার বল আগে সিঙ্গেল নিয়ে ৭৪ বলে ফিফটির দেখা পান নাজমুল হোসেন শান্ত। তানজিদের সঙ্গে অধিনায়কের জুটিও একশ ছোঁয়ার পথে।
নাথান লায়নের বলে ১০১ রান করে আউট হলেন তানজিদ হাসান তামিম। লায়নের হাওয়ায় ভাসানো বলে লং অফের ওপর দিয়ে মারতে চেয়েছিলেন তানজিদ। সেই চেষ্টায় বাউন্ডারি লাইনে মিচেল স্টার্কের হাতে ধরা পড়েছেন এই বাঁহাতি ওপেনার। নতুন ব্যাটার হিসেবে উইকেটে এসেছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। বাংলাদেশের লিড ৩৬ রানের।
পড়ুন : তানজিদের বাউন্ডারিতে লিড, দুইশ’ পেরিয়ে বাংলাদেশ
সা/


