বিজ্ঞাপন

মানিকগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনতাই, কুপিয়ে জখম, ফাঁকা গুলি

মানিকগঞ্জ জেলার সদর উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নে এক স্বর্ণ ব্যবসায়ী ও তাঁর ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রুপা, স্বর্ণ ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসময় ছিনতাইকারীরা এক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

শুক্রবার (১৪ আগস্ট) রাত ১০ টার দিকে পূর্ব শানবান্দা পালপাড়া লোকনাথ মন্দিরের পাশের সড়কে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আহত স্বর্ণ ব্যবসায়ী পতিত প্রবণশীল (৭৩), পূর্ব শানবান্দা এলাকার প্রিয়নাথ শীলের ছেলে। তিনি পূর্ব শানবান্দা বাজারে স্বর্ণের ব্যবসা করেন। ঘটনার সময় সঙ্গে থাকা তার ছেলে প্রবীর কুমার শীল (৩২) আহত হন। তাদের সহায়তা করতে গিয়ে আহত হন একই এলাকার মনোরঞ্জন পাল (৫০)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বাজারের ব্যবসা শেষে বাবা-ছেলে বাড়ি ফেরার পথে লোকনাথ মন্দিরের পাশের সড়কে কয়েকজন ছিনতাইকারী তাদের গতিরোধ করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালিয়ে সঙ্গে থাকা প্রায় ৫০ থেকে ৬০ ভরি রুপা, দুই আনা স্বর্ণের নাকফুল এবং নগদ ৮৫ হাজার টাকা নিয়ে যায়। পরে পালিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীরা এক রাউন্ড গুলি ছোড়ে। তবে গুলিতে কেউ আহত হননি।

এ ঘটনায় ভুক্তভোগীদের আহত হওয়ার বিষয়টি এবং ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশ তদন্ত শুরু করেছে।

মানিকগঞ্জ সদর থানার ওসি মো. মনির হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে তদন্তে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে মনে হয়েছে। ভারি কিছু দিয়ে আহতকে আঘাত করা হয়েছে। তবে গুলিতে কেউ আহত হয়নি। গুলির শব্দ পেয়েছে স্থানীয়রা বলে অভিযোগ করেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। আর আহত তিনজনকেই প্রাথমিক চিকিৎসার জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পড়ুন : গোপালগঞ্জে ১৫ আগস্ট ঘিরে নিরাপত্তা জোরদার, যৌথ বাহিনীর টহল

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন