বিজ্ঞাপন

খালেদা জিয়ার জন্মদিনে পিরোজপুর জেলা ছাত্রদলের দোয়া ও মিলাদ

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে তার রুহের মাগফেরাত কামনায় পিরোজপুর জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) ৮ রাত টা পিরোজপুর জেলা বিএনপি কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এসএম সাইদুল ইসলাম কিসমত।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা, উপজেলা, পৌরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

এ সময় বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক স্মরণ করেন এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকার কথা তুলে ধরেন।

বিজ্ঞাপন

পড়ুন : প্রধানমন্ত্রীর নির্দেশে চট্টগ্রামে পরিচ্ছন্নতা অভিযান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন