লেনদেন হচ্ছে ক্যাশ লেসে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এই শ্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশালে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু হলো ক্যাসলেস প্রোগ্রামের কার্যক্রম।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে পৌর শহরের রিভারকক্স রেস্টুরেন্টে পূবালী ব্যাংক ত্রিশাল শাখার আয়োজনে গ্রাহকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পূবালী ব্যাংক উপ- মহা ব্যবস্থাপক ময়মনসিংহ অঞ্চল মোহাম্মদ হুমায়ুন মিয়া।
পূবালী ব্যাংক ত্রিশাল শাখার ব্যবস্থাপক ইউসুফ আলীর সভাপতিত্ব ও প্রিন্সিপাল অফিসার রোজিনা আক্তারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ত্রিশাল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবুল বাশার,সহকারী মহা ব্যস্থাপক ময়মনসিংহ প্রীতিমা রানী বনিক, ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিব, সাবেক সভাপতি মোখলেছুর রহমান সবুজ, সাবেক সভাপতি রফিকুল ইসলাম শামীম,সাবেক সাধারন সম্পাদক এটিএম মনিরুজ্জামান মনির, গ্রাহকদের পক্ষ হতে বক্তব্য রাখেন আজাহারুল ইসলাম। এসময় গ্রাহক রেজাউল করীম মাসুম, নয়ন চন্দ্র মোদকসহ গ্রাহকদের হাতে কিউ আর কাড তুলে দেয়া হয়।
মতবিনিময় সভা শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পড়ুন : ভারত-চীন সীমান্তে ফের উত্তেজনার শঙ্কা
সা/


