বিজ্ঞাপন

দাউদপুর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া

নারায়ণগঞ্জের রূপগঞ্জের দাউদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভুঁইয়ার উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২০ আগষ্ট বৃহস্পতিবার বিকালে উপজেলার কুলিয়াদি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আফজাল হোসেনের সভাপতিত্বে,সাধারণ সম্পাদক মামুন রাজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাউদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূঁইয়া। এছাড়াও আরও উপস্থিতি ছিলেন ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সুমন মোল্লা ,দাউদপুর ইউনিয়ন বিএনপির যুগ্নসম্পাদক হুমায়ুন কবির ,দাউদপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি তারেক ,৮নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, বিগত আওয়ামীলীগের দুঃশাসনের সময়ে বিএনপি নেতা কর্মীদের নিয়ে রাজপথে থেকে আন্দোলন সংগ্রামে মাঠে ছিলেন শফিকুল ইসলাম ভুঁইয়া। নারায়ণগঞ্জ- ১ রূপগঞ্জ আসনের এমপি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর নির্দেশে প্রতিটা নেতাকর্মীর খোঁজ নিয়েছেন। আর বিএনপি সরকার গঠনের পর থেকে দাউদপুরের আপামর জনসাধারণের পাশে থেকে সেবা দিয়ে যাচ্ছেন। তাই আগামী নির্বাচনে দাউদপুর ইউনিয়ন পরিষদকে কাঙ্ক্ষিত উন্নয়নে রূপায়ন করবেন আশা করি।

বিজ্ঞাপন

পড়ুন : কলমাকান্দায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন