বিজ্ঞাপন

নোয়াখালীতে মাদকবিরোধী বিক্ষোভ, সম্পৃক্তদের হেদায়েত কামনায় দোয়া

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের নজরপুর এলাকায় মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি ও মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় মাদকের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের হেদায়েত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

বিজ্ঞাপন

শুক্রবার বাদ জুম্মা কাতার প্রবাসী ইলিয়াসের সার্বিক তত্বাবধায়নে ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মাদকবিরোধী নানা স্লোগান দেওয়া হয়।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- নজরপুর দারুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা কামাল উদ্দিন, পশ্চিম নজরপুর জামে মসজিদের ইমাম ও খতিব মুফতী আহমদ উল্লাহ প্রমূখ।

পরে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, মাদক একটি পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত অভিযান আরও জোরদার করতে হবে।

তারা আরও বলেন, এলাকার তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং বিভিন্ন সামাজিক উদ্যোগ বাড়াতে হবে। একই সঙ্গে মাদকের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান বক্তারা।

সমাবেশ শেষে মাদকমুক্ত সমাজ গঠন এবং মাদকের সঙ্গে সম্পৃক্তদের হেদায়েত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

পড়ুন: জ্বালানি সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই, সমাধানে সময় লাগবে: অর্থমন্ত্রী

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন