বিজ্ঞাপন

ঘাটাইলে আতর আলীর বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ছয়ানী বকশিয়া এলাকায় আতাউর রহমান ওরফে আতর আলীর বিরুদ্ধে ভূমিদস্যুতা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও হয়রানিমূলক মামলা দেওয়ার অভিযোগ তুলে প্রতিবাদ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী।

বিজ্ঞাপন

শনিবার (২২ আগস্ট) সকাল ৯টার দিকে ছয়ানী বকশিয়া বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বকশিয়া, আথাইল শিমুল, বীরসিংহসহ আশপাশের বিভিন্ন গ্রামের মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আতর আলীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে জমি দখল, হুমকি-ধমকি এবং হয়রানিমূলক মামলা দেওয়ার অভিযোগ রয়েছে। এসব অভিযোগে ব্যবস্থা ও তাঁকে গ্রেপ্তারের দাবিতে গত ১ আগস্ট সংবাদ সম্মেলন করা হয়। পরে পুলিশ তাঁকে গ্রেপ্তার করলেও জামিনে মুক্ত হয়ে সংবাদ সম্মেলনে অংশ নেওয়া ব্যক্তিদের হুমকি-ধমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন বক্তারা।

এলাকাবাসীর অভিযোগ, আতর আলীর কর্মকাণ্ডে তারা অতিষ্ঠ। জবরদখল করে রাখা জমি প্রকৃত মালিকদের ফিরিয়ে দেওয়ার পাশাপাশি হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান তারা।

অবসরপ্রাপ্ত অধ্যাপক ও ছয়ানী বকশিয়া গ্রামের কৃতি সন্তান মো. শাহজাহান আলীর নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা ফরমান আলী খান, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান তালুকদার, অবসরপ্রাপ্ত সেনা সদস্য জাফর আলী, মোজাম্মেল হোসেন তুলা, মধুপুর দারিদ্র্য বিমোচন কর্মকর্তা কামরুল হাসান, ফরিদ খান, জিয়াউর রহমান জিয়া, রনি তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা আতাউর রহমান ওরফে আতর আলীর বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। একই সঙ্গে জমি দখল ও হয়রানিমূলক মামলা বন্ধ করে এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তারা।

পড়ুন: জ্বালানি সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই, সমাধানে সময় লাগবে: অর্থমন্ত্রী

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন