বিজ্ঞাপন

গাজীপুরে মাদকের বিরুদ্ধে মানববন্ধন এলাকাবাসীর

গাজীপুরে মাদকের বিরুদ্ধে মানববন্ধন ও মিছিল করেছেন এলাকাবাসী। শনিবার (২২ আগস্ট) বিকেল ৩টায় পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

মানববন্ধন ও মাদকবিরোধী মিছিলে আয়োজকরা বলেন, মাদক এখন সমাজে ভয়াবহ আকার ধারণ করেছে। এর কারণে চুরি-ছিনতাইও বেড়েছে। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে তারা শঙ্কিত।

তারা অভিযোগ করেন, এলাকায় আস্তানা গেড়ে চিহ্নিত মাদককারবারীরা মাদকের ব্যবসা করছেন। এখনই মাদক ব্যবসায়ীদের নির্মূল করা না গেলে নতুন প্রজন্ম সঠিক পথ থেকে হারিয়ে যাবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তারা।

এ সময় মাদক ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনের প্রতি দাবি জানান আয়োজকরা।

পড়ুন: জ্বালানি সংকট সরকারের নিয়ন্ত্রণে নেই, সমাধানে সময় লাগবে: অর্থমন্ত্রী

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন