গাজীপুরের শ্রীপুরে কৃষকদল নেতার অফিসে দুই রাউন্ড গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। দুর্বৃত্তের ছোঁড়া গুলির আতঙ্কে কৃষকদল নেতা অসুস্থ হলে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়েছে।
শনিবার রাত ১০টার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের ফরিদপুর গ্রামে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে আরএকে সিরামিক কারখানার সামনে কৃষকদল নেতা জজ মিয়ার অফিসে গুলি ছোঁড়ে দুর্বৃত্তরা। দুই রাউন্ড ছোঁড়া গুলির শব্দে এসময় আতঙ্ক ছড়িয়ে পড়ে। গুলির শব্দে আতঙ্কে কৃষকদল নেতা অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।
হাসপাতালে চিকিৎসাধীন কৃষকদল নেতা জজ মিয়া জানান, শনিবার রাতে তিনি তার ব্যক্তিগত অফিসে অবস্থান করছিলেন। এসময় একটি মোটরসাইকেলে তিন ব্যক্তি এসে তাকে লেজার লাইটে তাকে টার্গেট করে। এরপর তাকে লক্ষ্য করে পরপর দুই থেকে তিন রাউন্ড গুলি ছুঁড়ে মোটরসাইকেলে থাকা চালকসহ আরোহী দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়েন। এসময় তার চিৎকার ও গুলির শব্দে আশপাশের মানুষজন ঘটনাস্থলে এসে তাকে তার অফিস থেকে হাসপাতালে নেন। শারিরীক ভাবে অসুস্থতা বেশি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পরপরই শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন শ্রীপুর থানার ওসি শাহীনুর আলম।
মোঃ জজ মিয়া তিনি উপজেলার গাজীপুর ইউনিয়ন ফরিদপুর গ্রামের মৃত জনাব আলীর ছেলে, তিনি গাজীপুর ইউনিয়ন ৫নং ওয়ার্ড শ্রমিকদলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
পড়ুন:ফটিকছড়ির মাইজভাণ্ডারে মাদকবিরোধী অভিযান, ৭ জনের কারাদণ্ড
ইমি/


