নারায়ণগঞ্জের রূপগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্থানীয় বাসিন্দাদের নিয়ে উঠান বৈঠক ও গণসংযোগ করেছেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আবু মোহাম্মদ মাসুম। ২৩ আগষ্ট রবিবার বিকালে উপজেলার উত্তর ব্রাহ্মণখালী এলাকায় আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় ভোটারদের সাথে মতবিনিময় করেন তিনি।
এ সময় স্থানীয়দের নানা সমস্যা শুনে তা নারায়ণগঞ্জ ১ আসনের এমপি মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর মাধ্যমে সমাধানের আশ্বাস ও নির্বাচনে জয়ী হলে ইউনিয়নের উন্নয়নে ও জনগণের সেবাদানে সর্বাত্মক ভূমিকা রাখবেন বলে প্রতিশ্রুতি দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক শরীফ হোসাইন,৪নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম রতন, জাতীয়তাবাদী মহিলাদলের সভানেত্রী শিবলী আক্তার, যুবদল নেতা হাফিজুল ইসলাম,৪নং ওয়ার্ড যুবদল নেতা রাসেল রাজা, আবুল ওহাব, শিমুল, ছাত্রদল নেতা আশিকুল ইসলাম বাবু,আবু সুফিয়ান প্রমূখ।
পড়ুন:১০ শ্রমিকের মৃত্যুর রেশ কাটেনি, সীতাকুণ্ডে ফের শিপ ইয়ার্ডে প্রাণহানি
ইমি/


