বিজ্ঞাপন

আখাউড়ায় পানিবন্দী ১৫ পরিবারকে খাদ্য সহায়তা দিল উপজেলা প্রশাসন

ভারতের ত্রিপুরা রাজ্যে টানা বৃষ্টির কারণে পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পানি ঢুকেছে। এতে পানিবন্দী হয়ে পড়া ১৫টি পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন।
সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া পানিবন্দী পরিবারগুলোর হাতে খাদ্যসামগ্রী তুলে দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেল থেকে সীমান্তবর্তী বিভিন্ন এলাকার জমিতে পানি বাড়তে শুরু করে। এতে দক্ষিণ ইউনিয়ন ও মোগড়া ইউনিয়নের কিছু এলাকার প্রায় ২৫০ হেক্টর ধানি জমি তলিয়ে যায়। তবে সোমবার দুপুর থেকে হাওড়া নদীর আশপাশের কিছু এলাকার পানি কমতে শুরু করেছে। কালন্দী খালসংলগ্ন এলাকাতেও দুপুরের পর পানি কমতে থাকে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, আকস্মিক পানি বাড়ায় দক্ষিণ ও মোগড়া ইউনিয়নের কিছু জমি তলিয়ে গেছে। দ্রুত পানি নেমে যাবে বলে আশা করা হচ্ছে। ফলে ফসলের বড় ধরনের ক্ষতির আশঙ্কা নেই।
এদিকে ত্রিপুরায় অতিরিক্ত বৃষ্টিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাজ্যটির ১৭টি আশ্রয়শিবিরে চার শতাধিক পরিবারের প্রায় ১ হাজার ৩০০ মানুষ আশ্রয় নিয়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইউএনও তাপসী রাবেয়া বলেন, হাওড়া নদীর আশপাশের পানি কমছে। কালন্দী খালের পানিও দুপুরের পর থেকে কমতে শুরু করেছে। আশপাশের জমিতে পানি থাকলেও এখনো বাড়িঘরে পানি ওঠেনি। আশ্রয়কেন্দ্র খোলার মতো পরিস্থিতিও তৈরি হয়নি। পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে।

বিজ্ঞাপন

পড়ুন:উখিয়ায় জেনারেটরের সঙ্গে ওড়না-চুল পেঁচিয়ে নারী প্রকৌশলীর মৃত্যু

ইমি/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন