বিজ্ঞাপন

সিরাজগঞ্জে হত্যা মামলার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জের রায়গঞ্জে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটন করে প্রধান আসামি মো. রিপন সরকার ওরফে টিটনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার দুপুরে রায়গঞ্জ থানার ওসি কার্যালয়ের হলরুমে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম খান।

এসময় তিনি বলেন, গত ১৪ জুলাই রাতে রায়গঞ্জের ধানগড়া উত্তরপাড়া এলাকায় পূর্বশত্রুতার জেরে ফিরোজ সরকার, তার ছেলে আব্দুর রহমান ও হাসানকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। গুরুতর আহত আব্দুর রহমান চিকিৎসাধীন অবস্থায় ১৭ জুলাই মারা যান। এ ঘটনায় নিহতের স্বজন ফিরোজ সরকার বাদী হয়ে রায়গঞ্জ থানায় হত্যা মামলা করেন।

মামলার তদন্তে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায় পুলিশের একটি চৌকস দল। এরই ধারাবাহিকতায় বুধবার ঢাকার গাজীপুরের কালিয়াকৈর থানা এলাকায় অভিযান চালিয়ে রিপন সরকার ওরফে টিটনকে গ্রেপ্তার করে। এই মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে অতিরিক্ত পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম খান। এ সময় ওসি আহসানুজ্জামান ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহীন আলমসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

পড়ুন : হিমবাহ ধস, নাকি উষ্ণতার প্রভাব? নেপালের ভয়াবহ বন্যার নেপথ্যে কী

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন