বিজ্ঞাপন

ফকিরহাটে ডেঙ্গু বেড়ে যাওয়ায় হাসপাতালে কিট প্রদান

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় উপজেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু পরীক্ষার কিট প্রদান করা হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (৩০ আগষ্ট) বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: তানভীর মাহমুদ অনিকের হাতে ৮০০ কিট প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ জামান।

এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টার দেবরাজ মিত্র, সার্টিফিকেট সহকারী নিত্য রঞ্জন সাহাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ডা: তানভীর মাহমুদ অনিক জানান, ফকিরহাট উপজেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে গেছে। গত ২৪ ঘন্টায় ৭জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এষনও হাসপাতালে ১০জন রোগী চিকিৎসাধিন আছে। গত ২৩ আগষ্ট থেকে ৩০ আগষ্ট পর্যন্ত ১৭জন রোগী হাসপাতাল থেকে চিকিৎসা গ্রহন করেছে। এয়াড়াও অনেকে বাড়িতে চিকিৎসা গ্রহন করছেন। অনেকে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি আছেন। ফকিরহাট উপজেলায় এখন পর্যন্ত দুইজন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে খবর পাওয়া গেছে। যারা খুলনা ও ঢাকায় চিকিৎসাধিন ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ জামান বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগী সংখ্যা বাড়ছে। যে কারনে উপজেলা পরিষদ থেকে ডেঙ্গু পরীক্ষার জন্য ৮০০ কিট প্রদান করা হয়েছে।

তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রধান কাজ হলো এডিস মশার বংশবৃদ্ধি রোধ করা এবং মশার কামড় থেকে নিজেদের সুরক্ষিত রাখা। ঘরের আশপাশে বা টবে জমে থাকা পানি নিয়মিত ফেলে দিতে হবে। একমাত্র সচেতনতাই ডেঙ্গু রোধ করা সম্ভব।

পড়ুন:বালাসী-বাহাদুরাবাদ সেতুর দাবীতে ১৩ দিনে ৯ জেলা পেরিয়ে যশোরে বাবা-ছেলে

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন