টাঙ্গাইলের বাসাইলে গভীর রাতে ১০টি ঘোড়া জবাই করার ঘটনা ঘটেছে। এর মধ্যে সাতটি ঘোড়া জবাই করে মাংস নিয়ে গেছে দুর্বৃত্তরা। তবে তিনটি ঘোড়া জবাই করে সেখানেই ফেলে রেখে যায় তারা। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রোববার সকালে বাসাইল পৌরসভার বর্ণীকিশোরী এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে স্থানীয়রা জবাই করা ঘোড়া, ঘোড়ার মাথা, চামড়া ও হাড় পড়ে থাকতে দেখেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে বাসাইল পৌরসভার বর্ণীকিশোরী এলাকার পরিত্যক্ত বাড়িতে ১০টি ঘোড়া জবাই করে দুর্বৃত্তরা। সাতটি ঘোড়ার মাংস নিয়ে যেতে পারলেও তিনটি জবাই করা ঘোড়ার মাংস নিতে পারেনি তারা। সকালে স্থানীয়রা সেখানে তিনটি জবাই করা ঘোড়া এবং সাতটি ঘোড়ার মাথা, হাড় ও চামড়া পড়ে থাকতে দেখেন।
ধারণা করা হচ্ছে, অন্য কোথাও থেকে ঘোড়াগুলো নিয়ে এসে নির্জন ওই পরিত্যক্ত বাড়িতে জবাই করা হয়েছে। ভোর হয়ে যাওয়ায় তিনটি ঘোড়ার মাংস নিয়ে যেতে পারেনি দুর্বৃত্তরা। খবর পেয়ে পরে ঘটনাস্থলে যায় পুলিশ।
স্থানীয় বাসিন্দা মফিজ বলেন, সকালে শুনতে পাই ১০ টি ঘোড়া জবাই করা হয়েছে। ৭টি ঘোড়ার মাংস নিয়ে গেছে। তিনটি ঘোড়া জবাই করে ফেলে রেখে গেছে। আমরা কিভাবে বাজার থেকে গরুর মাংস কিনবে। গরুর মাংস কিনতে মানুষ আস্থা হারিয়ে ফেলবে।
এ ব্যাপারে বাসাইল থানার ওসি আলমগীর কবির বলেন, পরিত্যক্ত বাড়িতে ১০ টি ঘোড়া জবাই করেছে দুর্বৃত্তরা। আমাদের ধারণা, রাত ১ টা থেকে ৪টার মধ্যে ঘোড়া গুলো জবাই করে। ভোর হয়ে গেছে এইজন্য ৭টি ঘোড়ার মাংস নিতে পারে, তিনটি ঘোড়া জবাই করে ফেলে রেখে চলে গেছে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই। অন্য কোথাও থেকে ঘোড়া নিয়ে এসে এখানে জবাই করেছে। এঘটনায় আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পড়ুন: ৬৪ জেলায় মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
আর/


