বিজ্ঞাপন

কুলাউড়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মৌলভীবাজারের কুলাউড়ায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুলাউড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিএনপির নেতাকর্মীরা শহরে জড়ো হন।

কর্মসূচির শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করেন মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকু। এ সময় দলীয় পতাকা উত্তোলন করেন কুলাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল।

পরে শান্তির প্রতীক কবুতর উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালির উদ্বোধন করা হয়। র‍্যালিটি কুলাউড়া শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে শেষ হয়।

র‍্যালিকে কেন্দ্র করে কুলাউড়া শহরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পরে শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল। এতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে কুলাউড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজলের সঞ্চালনায় সভাপতিত্ব করেন কুলাউড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবদুল জলিল জামাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকু।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব শওকতুল ইসলাম শকু বলেন, বিএনপির প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও জনগণের কল্যাণ নিশ্চিত করা। দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

তিনি বলেন, কুলাউড়ার ইতিহাসে আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সবচেয়ে বৃহৎ ও বর্ণাঢ্য প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

পড়ুন : স্থানীয় নির্বাচন সামনে রেখে ইসিতে জামায়াতের ৯ দফা দাবি

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন