ভ্রাম্যমান আদালতকে ভূল তথ্য দিয়ে সড়কের পাশে তোলা দোকানপাট উচ্ছেদসহ ক্ষতিসাধনের প্রতিবাদে সড়ক ও জনপদের প্রকৌশলী রেজা-ই-রাব্বী এবং সার্ভেয়ার মাসুদ পারভেজের বিরুদ্ধে মানববন্ধন করেছে ভূক্তভোগী দোকানদার ও এলাকাবাসী। বুধবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় পাঁচদোনা-ডাঙ্গা সড়কের পাইকারদী বাজারে এই মানববন্ধন পালিত হয়। এতে ক্ষতিগ্রস্ত দোকানদাররা উপস্থিত ছিলেন।
এসময় মানববন্ধনে ভূক্তভোগীরা জানান, ডাঙ্গা-পাঁচদোনা সড়কের পাশের পরিত্যক্ত স্থানে দোকান বসিয়ে জীবিকা নির্বাহ করছিলো কয়েকটি দোকানদার। হঠাৎ করেই বিনা নোটিশে গত ১২ আগস্ট সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী রেজা ই রাব্বীর নেতৃত্বে মোবাইল কোর্ট এসে দোকানপাট ভেঙ্গে দেয়। এতে কয়েকটি দোকান মালিক পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়।
সড়ক ও জনপদের সার্ভেয়ার মাসুদ পারভেজসহ কর্মকর্তারা মাসোহারা না পেয়ে ভ্রাম্যমান আদালত ব্যবহার করে ব্যবসায়ীদের ক্ষতিগ্রস্ত করা হয়েছে বলে অভিযোগ করেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী। অনতিবিলম্ব ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষিদের বিচারসহ ক্ষতিপূরণের দাবী জানান ব্যবসায়ীরা।
পড়ুন:কাস্টমস গোয়েন্দার অভিযানে প্রায় কোটি টাকার চোরাই পণ্য আটক
ইমি/


