আশুলিয়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

0
17
বিজ্ঞাপন

ঢাকার আশুলিয়ায় আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা এবং সংগঠনটির বিভিন্ন নেতাকর্মীর হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও টেলিগ্রাম গ্রুপের সক্রিয় সদস্য।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ঢাকা জেলা ডিবির (উত্তর) ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম হোয়াটসঅ্যাপে পাঠানো এক বার্তায় এসব তথ্য জানান।

তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে আশুলিয়া থানার জিরাবো এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তির নাম সাহাবুদ্দিন আহমেদ সাবু (৫৫)। তিনি আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

ওসি , প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাহাবুদ্দিন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিভিন্ন হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও টেলিগ্রাম গ্রুপের সক্রিয় সদস্য বলে জানা গেছে।

সাহাবুদ্দিনকে ২০২৪ সালের ২২ আগস্ট আশুলিয়া থানায় করা একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পড়ুন : দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের চেক বিতরণ

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.